সংবাদপত্রে প্রথমবার ৬ দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ২০:০১আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২০:০১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো এবার টানা ছয় দিনের ছুটি পেলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন ছুটি পেলেন তারা।

শনিবার (৬ এপ্রিল) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নতুন কার্যনির্বাহী কমিটি।

নোয়াবের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ২৯ রমজানের পরে ঈদ হলে সেদিন থেকে ঈদে তিন দিনের ছুটি পান সংবাদকর্মীরা। তবে রমজান ৩০ দিনের হলে ছুটি বেড়ে চার দিনে পরিণত হয়। সে হিসাবে সর্বোচ্চ ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা।

কিন্তু এবার ঈদের ছুটির পর ১৩ এপ্রিল এক দিন অফিস-আদালত খোলা। এর পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হওয়ায় সেদিন সরকারি বন্ধ। তাই ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়ায় টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সংবাদপত্রের সবাই।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশের পাশে ৫ চিরকুট, যা লেখা আছে
সর্বশেষ খবর
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ