শেকলে বেঁধে তরুণীকে ধর্ষণ: প্রেমিকসহ চার আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৫:২৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৪

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তরুণীর প্রেমিক সানসহ চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত গত শনিবার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৮ এপ্রিল) মোহাম্মদপুর থানার আদালতের (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) উত্তম বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই ফারুকুল ইসলাম।’

আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলো– হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।

এর আগে, ১ এপ্রিল এই চার আসামির তিন দিন এবং ৪ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। এর আগে ওই তরুণীর চিৎকার শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এক ব্যক্তি। পরে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে।

/এআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী