মদপানে কলেজশিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪৫

রাজধানীর ধানমন্ডিতে অতিরিক্ত মদপানে মাহী রাশিদ দীপ্ত (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা নিশ্চিত করে জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের কারণে দীপ্তর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, ও লেভেল শিক্ষার্থীর অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

তবে শিক্ষার্থীর বাবা মামুনুর রশীদ জানান, দীপ্ত গভীর রাতে বাসায় ফিরেছিলেন। সকালে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ৯টায় তার মৃত্যু হয়। ছেলের শ্বাসকষ্ট ছিল। হয়তো শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে।

মাহী রাশিদ দীপ্ত ব্রিটিশ কাউন্সিলের ও লেভেলের পরিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দোয়জপুরে। তার বাবা পিডব্লিউডির ঠিকাদারি করেন।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক