রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ১৫:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৫:১১

রাজধানীর গাবতলী বেড়িবাঁধেরদের স্লুইচগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনায় আহত হয়ে রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের নাম রেজাউল (৩০)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের আনছার আলীর ছেলে। মোহাম্মদপুর ঢাকা উদয়ন এলাকায় এলাকায় থেকে রিকশা চালাতেন রেজাউল। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

রেজাউলতে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারী কাজী শামসদীন হাবিব। তিনি জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বেড়িবাঁধ স্লুইচগেট এলাকায় রিকশা নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল। পরে তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে পরে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)। সেখানে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম