গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সদস্যদের টাকা বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক বিজন কুমার রায়। প্রায় দেড় বছর আগে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয় প্রতিষ্ঠার পর এটি প্রথম মামলা। 

এজাহারভুক্ত আসামিরা হলেন– গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার অফিসার অসীম বৈদ্য, প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার ও অফিসার শেখ নাজমুল ইসলাম। এজাহারে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার ১৪ জন সদস্যের ঋণের টাকা পুরোপুরি বিতরণ না করে আসামিরা পরস্পর যোগসাজশে দুই লাখ ৬৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেন। কমিশনের অনুমোদনের পর মঙ্গলবার (১৬ এপ্রিল) মামলাটি দায়ের করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ