তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ১৪:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৩৬

প্রচন্ড তাপদাহে দেশের অধস্তন আদালতের পর এবার সুপ্রিম কোর্টেও মামলার শুনানিকালে আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করা হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোর্ট প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী চলমান তীব্র তাবপ্রবাহের কারণে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২১ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর হবে। 

এর আগে গত ৪ এপ্রিল পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত বছর একই কারণে ২০২৩ সালের ১৪ মে থেকে অক্টোবর পর্যন্ত পোশাকে শিথিলতা জারি করেছিল সুপ্রিমকোর্ট প্রশাসন। তবে এবার অত্যাধিক গরমের কারণে এপ্রিল মাসেই আইনজীবীদের পোশাকের শিথিলতার বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি-ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি-ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
র‌্যাব বিলুপ্তি করে এসআরবি বিল সংসদে, বিরোধী দলের ৭ আপত্তি
র‌্যাব বিলুপ্তি করে এসআরবি বিল সংসদে, বিরোধী দলের ৭ আপত্তি
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা