কারিগরি শিক্ষা বোর্ডে ‘সনদ বাণিজ্য’ নিয়ে যা বললেন দুদক সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ১৭:৪৭ আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

কারিগরি শিক্ষা বোর্ডে সনদ বাণিজ্য নিয়ে কয়েক বছর আগে সিস্টেম এনালিস্ট এ কে এম শামসুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে অর্থের বিনিময়ে ওই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় দুদকের দুই জন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। বিষয়টির সত্যতা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য ভিন্ন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকালে দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

দুদক সচিব আরও বলেন, সোমবার (২২ এপ্রিল) একাধিক গণমাধ্যমে "ঘুষ লেনদেন চক্রে দুদকের দুই কর্মকর্তাও জড়িত" মর্মে প্রকাশিত প্রতিবেদন কমিশনের গোচরীভূত হয়েছে। ওই প্রতিবেদনে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট এ কে এম শামসুজ্জামানকে অর্থের বিনিময়ে অবৈধ সম্পদ অর্জনের মামলার দায় হতে অব্যাহতি দেওয়ার জন্য দুদকের দুই জন কর্মকর্তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। বিষয়টির সত্যতা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য ভিন্ন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুদক সচিব আরও বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এক কোটি ৬২ লাখ ১৩ হাজার ৩৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতে ২০২২ সালের ২৫ এপ্রিল চার্জশিট দাখিল করা হয়, যা বর্তমানে বিচারাধীন। তাছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভিন্ন একটি অভিযোগও কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।

আরও পড়ুন:

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ঘুষ-দুর্নীতির অভিযোগ ৫ প্রকৌশলীর বিরুদ্ধে, বদলিই কি একমাত্র শাস্তি?
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক
সর্বশেষ খবর
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক