ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ২২:২৯আপডেট : ১৩ মে ২০২৪, ২২:২৯

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান ভূঁইয়া ও সমীর প্রসাদ দত্ত নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ মে) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান ভূঁইয়া ব্যবসায়ী সমীর প্রসাদ দত্তের মালিকানাধীন মেসার্স দত্ত ট্রেডার্সের অনুকূলে ইউসিবিএল ব্যাংকের বগুড়া শাখা থেকে টেকওভার ঋণের জন্য যেদিন আবেদন করেছেন, সেদিনই কল রিপোর্ট ও লোন প্রপোজাল প্রস্তুত করে শাখা থেকে হেড অফিসে পাঠানো হয়। এরপর মাত্র সাত দিনের মধ্যে কোনও রেকর্ডপত্র যাচাই-বাছাই না করে এবং মাত্র ৯ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ সহায়ক জামানত গ্রহণ করে ৪৯ কোটি টাকা টেকওভার ঋণ প্রদানের অনুমোদন মঞ্জুর করে সরবরাহ করেন।

পরবর্তী সময়ে মাত্র তিন মাসের ব্যবধানে ঋণ প্রদানের কোনও নিয়মনীতি তোয়াক্কা না করে ১৩ কোটি টাকার সমপরিমাণ সহায়ক জামানত রেখে পুনরায় ৪৯ কোটি টাকা থেকে ৫৮ কোটি টাকা ঋণসীমা বাড়িয়ে সরবরাহ করেন। এর ছয় মাস না যেতেই ঋণগ্রহীতা ঋণ প্রদানে ব্যর্থ হওয়ার পরে তাকে ইউসিবিএল থেকে কয়েকবার ঋণের সুদ মওকুফের অবৈধ সুবিধা প্রদান করা হয়। শাহজাহান ভূঁইয়া ও সমীর প্রসাদ দত্ত পরস্পর যোগসাজশে সর্বমোট সুদাসলে ১০৯ কোটি ২০ লাখ ৯৯ হাজার ৪০৫ টাকা আত্মসাৎ করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান