ছয় এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ২১:৩০আপডেট : ১৪ মে ২০২৪, ২২:০৮

এখন পর্যন্ত হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ছয় এজেন্সির ব্যাখ্যা চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে এজেন্সির নিবন্ধিত হজযাত্রীদের ভিসা দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ওই এজেন্সিগুলোর মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের হজে যাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) হজ অফিসের পোর্টালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আবু তাহিরের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।

এজেন্সি ছয়টি হচ্ছে— ওয়ার্ল্ডলিংক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আনসারি ওভারসিজ, আল-রিসান ট্রাভেল এজেন্সি, মিকাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নর্থ-বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং হলি দারুননাযাত হজ ওভারসিস।

চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে ১৭ হাজার ৩১ হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির বেশিরভাগই হজযাত্রীর ভিসা সম্পন্ন করলেও একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও ছয়টি এজেন্সি আজ পর্যন্ত হজযাত্রীদের ভিসা সম্পন্ন করেনি। এতে ওই এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের হজে যাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।

ওই ছয় এজেন্সিকে আগামী ১৫ মে’র মধ্যে মন্ত্রণালয়ে হজযাত্রীর ভিসা ইস্যু না করার ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে সব হজযাত্রীর ভিসা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের