শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ২০:৪৬আপডেট : ১৫ মে ২০২৪, ২০:৪৬

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ও আওতাধীন দফতর ও সংস্থার অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের তৃতীয় তলার করিডোরে এ অনুষ্ঠান হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। তিনি ইনোভেশন শোকেসিং পরিদর্শন করেন, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে উদ্ভাবনী কার্যক্রম দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

ইনোভেশন শোকেসিংয়ে দফতরগুলোর ইনোভেশন টিমের এক্সপার্টরা উদ্ভাবনী উদ্যোগগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এর ডিজিটাইজেশন, ইনোভেশন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এর অবদান, সময়, পরিদর্শন, খরচ হ্রাসকরণ, উদ্যোগটি জনবান্ধব কি না ইত্যাদি।

সকাল ১০টায় শুরু হয়ে শোকেসিং অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা চলে। এ সময় দফতর ও সংস্থার প্রধানরাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবায় নতুন দিক উন্মোচিত হবে, জনগণকে প্রদত্ত সেবায় গতি সঞ্চারিত হবে মর্মে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ইনোভেশন শোকেসিং মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনার একটি নিয়মিত কার্যক্রমের অংশ।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
করমুক্ত সুবিধার কথা জানেন না নারী উদ্যোক্তারা: এনবিআর চেয়ারম্যান
পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী