কর্ণফুলী গ্যাস কোম্পানির এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৮:২৬আপডেট : ২৩ মে ২০২৪, ১৮:২৬

সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংযোগ দিতে সুপ্রিম কোর্টের আদেশ পালন না করার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আপিল বিভাগ। পাশাপাশি মামলাটি আগামী ২৪ জুলাই শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

ওই ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর করা আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুন্সী মনিরুজ্জামান। আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

আদালতে আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার তৃষা সিএনজি ফিলিং স্টেশনকে ২০২৩ সালের ৬ নভেম্বর আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। এর বিরুদ্ধে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

পরে গত ১৫ জানুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ সংশোধন করে ৩০ দিনের স্থলে ৯০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেন।

তবে সে আদেশ অনুসারে সংশ্লিষ্ট বিবাদী গ্যাস সংযোগ দেননি। এরপর তিন দফায় নোটিশ দেওয়া হয়। তাতেও কোনও পদক্ষেপ না নেওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। 

/বিআই/এমএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী