কেরানীগঞ্জে পিকআপচাপায় অটোরিকশার যাত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৮:২৪আপডেট : ২৮ মে ২০২৪, ১৮:২৬

ঢাকার কেরানীগঞ্জে পিকআপচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম আব্দুল কাদের (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক রমজান (৪৫)।

মঙ্গলবার (২৮ মে) কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মুন্সিগঞ্জের শ্রীনগর হোগলাগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল কাদের। দুই সন্তানের জনক তিনি। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন। 

আহত চালক রমজান জানান, শ্রীনগর উপজেলার ছনবাড়ী থেকে জুরাইন যাওয়ার উদ্দেশ্যে রমজানের অটোরিকাশ ভাড়া করেন আব্দুল কাদের। বিকাল ৩টার দিকে আব্দুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে পৌঁছালে একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালে আনেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন। রমজান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।’

 /এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম