বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে বাধা: চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ২৩:৪২আপডেট : ২৮ মে ২০২৪, ২৩:৪২

চাঁদা না দেওয়ায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নির্মাণাধীন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৭ দিনের মধ্যে রাজশাহীর পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৪ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এ আদেশ দেন।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মো. অজি উল্লাহ।

এরআগে গত ২৭ মে পত্রিকায়  প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চাঁদা না দেওয়ায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নির্মাণাধীন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের ভয়ে ঠিকাদার কাজ করতে পারছেন না। এ বিষয়ে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পাউবোর রাজশাহী সদর শাখার উপ-সহকারী প্রকৌশলী সুকেশ কুমার। জিডিতে বলা হয়েছে, রবিবার বেলা ১১টার দিকে আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে পাউবোর অফিস চত্বরে ঢুকে পড়ে ২০-২৫ জন। এরপর তারা গালমন্দ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় ৩০ থেকে ৪০ শ্রমিক ভয়ে কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

‘পাউবো সূত্রে জানা গেছে, ৬৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণের কাজ করছে রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির মালিক হাসান কবির। তিনি এখন সিঙ্গাপুরে আছেন। তার প্রতিনিধি মো. পলাশ জানান, ১০ দিন আগে তারা কাজটি শুরু করেছেন। এরপর থেকেই বিহারি কলোনি, শালবাগান, উপশহর ও সপুরা এলাকার একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করছিল। তারা বলেছিল, সংখ্যায় তারা ২৫ জন। সামনে ঈদ উপলক্ষে তাদের ১০ লাখ টাকা দিতে হবে। টাকা না দেওয়ায় রবিবার দেশীয় অস্ত্র নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। এর এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা পাউবো কার্যালয়ে আসে। চাঁদা না দিলে পাউবোর কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।’

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম