তিন বিষয়ে সমন্বয় চায় ভূমি মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৯:৪৬আপডেট : ০২ জুন ২০২৪, ১৯:৪৬

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেছেন, স্মার্ট ভূমিসেবার সফল বাস্তবায়ন করতে হলে জরিপ, নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়পূর্ণভাবে একই তালে কাজ করতে হবে। ‘এক্সেস টু ল্যান্ড ডাটা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

রবিবার (২ জুন) রেজিস্ট্রেশন-মিউটেশন সিস্টেমের আন্তঃসংযোগ সমন্বয়ের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ও ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।

আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ও ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কর্মশালা

ভূমি সচিব বলেন, গত বছর ভূমি নিবন্ধন ব্যবস্থাপনার সঙ্গে ভূমি নামজারি ব্যবস্থার আন্তঃসংযোগের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে ভূমি সেটেলমেন্ট ও জরিপ ব্যবস্থাপনাও এর আওতায় আনা হচ্ছে। শিগগিরই ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযুক্ত সেবা শুরু করা হচ্ছে। এ ব্যবস্থায় আলাদাভাবে তিনটি সিস্টেমে প্রবেশ না করে সিস্টেমে একবার লগইন করেই তিনটি সেবা পাওয়া সম্ভব হবে। ফলে মিউটেশন থেকে সরাসরি খতিয়ান যাচাই, মিউটেশনের সঙ্গে সঙ্গেই হোল্ডিং নম্বর দেওয়া ও ভূমি উন্নয়ন কর নির্ধারণ সম্ভব হবে। এছাড়া ভূমিসেবার সব তথ্যও কলের মাধ্যমে জানানোর ব্যবস্থাও থাকছে।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তারা, আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কর্মকর্তারা অংশ নেন।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম