বিমানবন্দরে উড়োজাহাজে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ২২:১২আপডেট : ০২ জুন ২০২৪, ২২:১২

রবিবার (২ জুন) সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি উড়োজাহাজে আগুন লাগার দৃশ্য দেখা যায়। সেই আগুন নেভাতে সেখানে হাজির হয় উদ্ধারকর্মীসহ বেল-২১২ মডেলের একটি সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক গাড়ি। পাশাপাশি ছিল একটি অ্যাম্বুলেন্স, বিমানবাহিনীর একটি অগ্নিনির্বাপণ গাড়ি ও মেডিক্যাল টিম।

পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় ‘গুরুতর আহত’ এক যাত্রীকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। আর দুর্ঘটনায় আহত ১৯ যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাহানারা ক্লিনিকে। অক্ষত ৩০ যাত্রীকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের সারভাইভার রিসিপশন সেন্টারে (এসআরসি)। সেখানে তাদের কাউন্সেলিং করে তুলে দেওয়া হয় অপেক্ষমাণ স্বজনদের কাছে।

অগ্নিনির্বাপণ মহড়াটি অনুষ্ঠিত হয় বিমানবন্দর, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাহানারা ক্লিনিকের যৌথ উদ্যোগে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি (আইসিএও) অনুসারে প্রতি দুই বছর পরপর সব আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করতে হয়।

বিমানবন্দরে উড়োজাহাজে অগ্নিনির্বাপণ মহড়া চলছে

অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘এ বছরই বাংলাদেশে আইকাও’র অডিট হবে। আমরা কীভাবে এই ধরনের কার্যক্রমগুলো সম্পাদন করি সে অডিটে তারা দেখবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রতিটি মহড়ায় আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো ধরার চেষ্টা করি। সিস্টেমগুলোকে রিভিউ করি। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ইকোনমিতে এ ধরনের মহড়া ক্যাটালিস্ট ভূমিকা রাখতে পারে। আর সেই ভূমিকা পালন করার জন্য আমাদের দক্ষতার প্রয়োজন। আমরা যদি এসব না করি তাহলে সে লক্ষ্যে পৌঁছাতে পারবো না।’

মহড়ার অন স্ক্রিন কমান্ডার ছিলেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আজকের এ মহড়ার উদ্দেশ্য হলো বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে বিমানবন্দরে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই করা। সেই সঙ্গে মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কোনও ঘাটতি থাকলে সেটি ঠিক করা।’

এ সময় অন্যদের মধ্যে বেবিচকের পরিচালনা ও পরিকল্পনা কমিটির সদস্য এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
সর্বশেষ খবর
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’