কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৪, ২৩:২৭ আপডেট : ০২ জুন ২০২৪, ২৩:২৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরুর হাটে যাতে চাঁদাবাজি না হয়, সেই আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকন। রবিবার (২ জুন) দুপুরে যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এই আহ্বান জানান তিনি। এ সমন্বয় সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগ।

সাঈদ খোকন বলেন, ‘গণমাধ্যমে দেখলাম ঢাকার অনেক পশুর হাট চড়ামূল্যে ইজারা দেওয়া হয়েছে। একটা মাঝারি সাইজের গরু কিনলে ১৫ থেকে ২০ হাজার টাকা হাসিল দিতে হবে। এর উপরে যদি চাঁদাবাজি যুক্ত হয় এটা জনসাধারণের জন্য খুব মুশকিল হয়ে যাবে। গরুর হাটে যেন চাঁদাবাজি না হয়, গরু যেন ক্রয়সীমার মধ্যে থাকে; সেজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আর গ্রাম থেকে যারা গরু নিয়ে ঢাকার হাটে আসেন, তারা যেন মলম পার্টি বা অজ্ঞান পার্টির কবলে পড়ে নিঃস্ব না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।’

‘তবে নিউইয়র্ক ও লন্ডনের চেয়ে ঢাকা শহরে ছিনতাই, অপহরণ তুলনামূলক কম’, মন্তব্য করে সাঈদ খোকন বলেন, ‘নিউইয়র্ক ও লন্ডন শহরে অহরহ ছিনতাই, অপহরণ হয়। এ তুলনায় ঢাকা শহর ভালোই আছে। ঢাকায় যে সমস্যা নেই তা বলব না, সমস্যা রয়েছে। তবে তা সহনীয় পর্যায়ে আছে। আগে যে অবস্থা ছিল, এখন তা বদলে গেছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের অক্লান্ত পরিশ্রমে।'

ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র বলেন, আগে ঢাকার রাস্তায় সড়কবাতির আলো খুবই কম ছিল। সন্ধ্যার পর অলি-গলিতে ভূতুড়ে অন্ধকার হয়ে যেত। অহরহ ছিনতাই, অপহরণ, হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো। মানুষ রাতে টর্চ লাইট নিয়ে চলাচল করতেন। ২০১৫ সালে আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাস্তা, অলি-গলিতে আধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করেছি। যাতে দুই-তিন মাইল দূর থেকে সবকিছু দেখা যায়। এতে পুলিশের ডিউটি করতে সুবিধা হয়েছে। আইন-শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অপরাধের পরিমাণ অনেক কমেছে। এখন আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। 

কাঁচাবাজারে চাঁদাবাজির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বর্তমানে মূল্যস্ফীতি কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সাধারণ নাগরিকদের অনেক কষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন টিসিবির মাধ্যমে, রেশন কার্ডের মাধ্যমে যাতে কম মূল্যে চাল ডাল লবন তেল পায়। আশা করি কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারব। কিন্তু আমাদের সমস্যাটা বাড়িয়ে দিচ্ছে চাঁদাবাজি। বিশেষ করে কাঁচাবাজারে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারলে ১৫ থেকে ২০ ভাগ দাম কমানো সম্ভব। তাই এই চাঁদাবাজি বন্ধে পুলিশকে উদ্যোগ নিতে হবে।’

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
কমলাপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে এসআরবি 
উত্তরায় ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা পিচ্চি সানি গ্রেফতার
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 
সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 
সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  
সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’