ঢামেকের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৪, ১৫:৩১আপডেট : ১৪ জুন ২০২৪, ১৫:৩১

ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডিএমপির শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ জাতীয় হেল্পলাইন নম্বর ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেইটের বিপরীত পাশে ফুটপাতে ময়লা-আবর্জনার উপর থেকে একটি ব্যাগের ভেতর থেকে নবজাতক (কন্যা) মরদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, কুকুর নবজাতকের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। তা দেখে এক ব্যক্তি ‘ট্রিপল নাইনে’ ফোন করে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে মরদেহকে উদ্ধার করে।

মরদেহটি জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা ওই স্থানে ফেলে গেছে, তা জানা যায়নি বলেও জানান এসআই।

/এআবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম