আ.লীগ থেকে বিএনপিকে রাজনীতি শেখার পরামর্শ আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ২২:৪১ আপডেট : ২৪ জুন ২০২৪, ২২:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীন দেশের পতাকা দিয়েছে। এখানে কেউ একজন ঘোষণা দিলো আর ২৬ মার্চ স্বাধীনতা এসে গেলো, এ ধরনের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিএনপিকে বলবো এসব রাজনীতি ত্যাগ করে আওয়ামী লীগ থেকে শিখতে কীভাবে রাজনীতি করতে হয়। আওয়ামী লীগ থেকে শিখতে হবে কীভাবে তারা রাজনীতিতে এসেছে।

সোমবার (২৪ জুন) রাজধানীর হাতিরঝিলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ থেকে এসেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর জাতির পিতা আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীনতা এবং স্বাধীনতার সংগ্রাম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা করছি মুক্তির সংগ্রাম।

তিনি বলেন, প্লাটিনাম জুবিলির এলাকাভিত্তিক প্রোগ্রামের অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম। আওয়ামী লীগ দিয়েছে স্বাধীন দেশ, পতাকা। প্রজন্মের গল্প, ইতিহাসের গল্প বলতে বলতে আমরা স্বাধীনতা পেয়েছি।

নগরবাসীর উদ্দেশ্যে ডিএনসিসির মেয়র বলেন, এই দেশ আমাদের, এই শহর আমাদের৷ তাই আমি-আমি চিন্তা না করে আমাদের-আমাদের চিন্তা করতে হবে। নদী, খাল, মাঠ দখলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জন্মদিনের প্রতিজ্ঞা হোক— হোক, খাল, মাঠ দখল প্রতিহত করা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির পরম্পরা, একটি রাজনৈতিক ঐতিহ্য, একটি জেনেটিক অ্যান্সেস্ট্রি (জিনগত পূর্বপুরুষ)। দলটি দীর্ঘসময় দেশকে সেবা দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ না হলে বঙ্গবন্ধুকে পেতাম না। বঙ্গবন্ধু না থাকলে দেশ পেতাম না। আর দেশ না পেলে আজ আমরা এখানে বসে এই উদযাপনে অংশ নিতে পার‍তাম না।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্যসহ নানান আয়োজন অনুষ্ঠিত হয়।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত