মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১৬:২৭আপডেট : ০৬ মে ২০২৫, ১৭:২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর ও বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। সোমবার (৫ মে) রাতে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (৬ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় এবং সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী দল এই ২০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়ার (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার চোর, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমনে মোহাম্মদপুর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী