চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ‘নগদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৪, ২৩:০৫আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২৩:০৫

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এই উপলক্ষ সামনে রেখে ৮ জুলাই থেকে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এই সফরে বেশ বড় কিছু উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রীর এই সফরেই দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের সঙ্গে চীনের নামকরা এক প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। এই চুক্তি সম্পাদনের জন্য নগদ ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

বুধবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হচ্ছে, এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

তিনি বলেন, ‘চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলার মতো অবস্থা এখনও হয়নি। তবে এটুকু বলা যায় যে বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্য এটি খুব উল্লেখযোগ্য একটি চুক্তি হবে এটি।

কৌশলগত কারণে ভূরাজনীতিতে এখন বাংলাদেশ যেকোনও সময়ের চেয়ে গুরুত্ব বহন করছে। ফলে এবার প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সারা বিশ্ব। আট বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বাংলাদেশ সফরে আসেন, তখন বলা হয়েছিল, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক থেকে কৌশলগত সহযোগিতায় উন্নীত হয়েছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ