মাতৃসদনে দুর্নীতি: ৯ চিকিৎসকসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৪, ২১:০০আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:২৬

কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় রাজধানীর আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৯ চিকিৎসকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন। গত ৪ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগপত্রটি দেখেছেন। আগামী ১৯ আগস্ট মামলা তিনটি চার্জশিট আমলে নেওয়ার জন্য দিন ধার্য রয়েছে।

রবিবার (৭ জুলাই) দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখার মো. আক্কাস আলী এসব তথ্য জানান।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ডা. ইসরাত জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. কাজী গোলাম আহসান, মাতৃসদনের বিভাগীয় প্রধান (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য ডা. মো. আমীর হোসাইন, মাতৃসদনের সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ও পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. লুৎফুল কবীর খান, মেডিকেল অফিসার (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য ডা. বেগম মাহফুজা দিলারা আক্তার, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও বাজারদর যাচাই কমিটির সভাপতি ডা. রওশন হোসনে জাহান, পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ডা. জেবুন্নেসা হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. মো.আমির হোসাইন ও সাবেক মেডিক্যাল অফিসার ডা. রওশন জাহান, মেসার্স নাফিসা বিজনেস কর্নারের মালিক শেখ ইদ্রিস উদ্দিন (চঞ্চল), পরিবার পরিকল্পনা অধিদফতরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. নাছির উদ্দিন, মনার্ক এস্টাব্লিশমেন্টের মালিক মো. ফাতে নূর ইসলাম ও সাবেক সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান ও মোছা. রইছা খাতুন।

অভিযোগপত্রে ডা. ইসরাত জাহান, ডা. লুৎফুল কবীর, ডা. বেগম মাহফুজা, পা. রওশন হোসনে, শেখ ইদ্রিস ও রইছা খাতুন তিন মামলারই আসামি। ফাতে নূর ও মিজানুর রহমান দুই মামলার আসামি। অপর আসামিরা পৃথক একটি করে মামলায় আসামি। আসামিরা সবাই জামিনে আছেন।

জানা যায়, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলা তিনটি করেন সংস্থাটির উপপরিচালক উপপরিচালক আবুবকর সিদ্দিক। বাজারদরের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি দামে ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি ও প্যাথলজিসামগ্রী কেনাকাটায় ৩ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৯৯২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে।

আরও পড়ুন:

আজিমপুর মাতৃসদনে দুর্নীতি: চিকিৎসকসহ ১৪ জন অভিযুক্ত

/এআই/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি