দুর্নীতির মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ২১:২৩আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২১:২৩

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার (১ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮৭ লাখ ৪৪০ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তফসিলভুক্ত হওয়ায় পর সেই মামলা দুদক তদন্ত করে। দুদকের তদন্ত প্রতিবেদনে এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

রাজউকের সাবেক এই প্রধান প্রকৌশলী দুদকের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তার দাখিল করা সংশোধিত সম্পদ বিবরণী আমালে না নেওয়ার অভিযোগ এনে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। ২০২০ সালের ৫ মার্চ ওই রিট পিটিশনের প্রেক্ষিতে দায়ের করা মামলার তদন্তকারী অফিসারকে তদন্তকালে সংশোধিত সম্পদ বিবরণী বিবেচনা করার নির্দেশনা দিয়ে রুলটি নিষ্পত্তি করেন উচ্চ আদালত।

অভিযোগপত্র থেকে জানা যায়, আসামি মো. এমদাদুল ইসলামের দাখিল করা সংশোধিত সম্পদ বিবরণীতে নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ মোট এক কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৬৫৬ টাকার তথ্য দেওয়া হয়। আয়-ব্যয় বাদে তার নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় এক কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৪৬ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। যে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
নগরসেবায় রাজউক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম