শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলো ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৪:২৪আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৪:২৪

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ পাচ্ছে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান।

আগামীকাল সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে থাকবে এক লাখ টাকা ও ক্রেস্ট ও সম্মাননা পত্র।

রবিবার (৪ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘তিনি (ক্রীড়ামন্ত্রী) অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি।’

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান