যাত্রাবাড়ীতে রিকশাচালকের ‘আত্মহত্যা’র অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ২৩:০২আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২৩:০২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাগর শেখ (১৯) নামের এক রিকশাচালকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দক্ষিণ যাত্রাবাড়ীর খালপাড় এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মো. নুর ইসলাম শেখ বলেন, ছেলে নেশা করতো, ঠিকমতো কাজ করতো না। গতকাল (২৮ আগস্ট) রাতে তার স্ত্রী সুমাইয়া বেগমকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। পরে সাগর বাসায় সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে। 

নিহত সাগরের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুরে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ী জেলেপাড়া খালপাড় টিনশেড ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম