ব্রুনাইয়ের শ্রমবাজার উন্মুক্ত করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৮:২৫আপডেট : ২৪ জুন ২০২৫, ১৮:২৫

ব্রুনাইয়ের শ্রমবাজার উন্মুক্ত করে সব এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ব্রুনাই শ্রমবাজারের সংকট ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে’ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী বলেন, ব্রুনাই বেসরকারিভাবে লোক পাঠাতে না দেওয়া বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণের শামিল। এ সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বোয়েসেলের পাশাপাশি আমরা যারা বায়রা সদস্য আছি, তাদেরকেও ব্রুনাই দারুসসালামে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বিএমইটি’র ডিজির সঙ্গে দেখা করে আমাদের দাবি উত্থাপন করেও কোনও সুবিচার পাইনি।

বোয়েসেল চাহিদা পূরণ করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন,  ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বোয়েসেল মাত্র ২ শতাংশ শ্রমিক পাঠাতে সক্ষম হয়। এঅবস্থায়, ব্রুনাই দারুসসালামের সুন্দর বাজারটি বোয়েসেলের সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিট্যান্স। দেশ ও জাতির কল্যাণে ও স্বার্থে এ অচলাবস্থা নিরসনে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ‘ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন (বিআরএএ)’ এর পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিত করার লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন।

তিনি আরও বলেন, আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে ব্রুনাই দারুসসালামে বোয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রফতানিতে জড়িত হয়ে আমাদেরকে যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো, তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করেছে।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন দেলোয়ার চৌধুরী, সাংগঠনিক ও আইন সম্পর্কিত সম্পাদক নুরুল আলম, বায়রা, আটাব ও হাবের নেতা লায়ন্সের সাবেক কাউন্সিল চেয়ারপারসন এম এ রশিদ শাহ সম্রাট ও সংগঠনের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েতের ভিসা সিন্ডিকেটআব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন
ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ বাতিলের দাবি ব্যবসায়ীদের
ট্রাভেল এজেন্সি খাতে অস্থিরতা, সংশোধিত অধ্যাদেশ বাতিল চান ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম