মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি ডিইউজের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ২৩:২৪আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০০:৩০

রাজনীতি ও ক্ষমতার পটপরিবর্তনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের খুনের মামলায় জড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠনটি এ ধরনের মামলা থেকে সাংবাদিকদের অবিলম্বে অব্যাহতির অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি।

শুক্রবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে গত ৫ আগস্ট রাজনীতি ও ক্ষমতার পটপরিবর্তনের পর পেশাদার সাংবাদিকদের একের পর এক খুনের মামলায় জড়ানো হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পঞ্চাশোর্ধ্ব সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের নেতৃত্বে রয়েছেন। এই ব্যক্তিরা সাংবাদিকতার মাধ্যমে একদিকে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করছেন, অন্যদিকে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দেওয়া শুভ কোনও ইঙ্গিত বহন করে না।

তারা আরও বলেন, কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলা হতেই পারে। কিন্তু বিগত সরকারকে বিভিন্নভাবে সহযোগিতার অভিযোগ দিয়ে খুনের মামলায় জড়িয়ে দেওয়া সমীচীন নয়। এসব মামলায় গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে হেনস্তা ও নির্যাতনের যে ঘটনা লক্ষ করা গেছে, তা-ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এ ধরনের ন্যক্কারজনক হামলা ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে খুনের মামলা দেওয়ার ঘটনা একদিকে পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলছে, অন্যদিকে জনগণের মনেও ভীতি ছড়িয়ে দিচ্ছে; যা বৈষম্যমুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনের কমিটমেন্টের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিক ও সাংবাদিক নেতাদের বিরুদ্ধে এ ধরনের মামলা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানানো হলো।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?