সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আবারও রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৪, ১৫:৩৮আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫:৩৮

রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা অভিযোগের মামলায় গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এরআগে মামলাটির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মাসুদুর রহমান আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

ফিরোজের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী থানাধীন এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়। এরপর ২৪ আগস্ট তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।

আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি। 

/এআই/ইউএস/
সম্পর্কিত
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে