ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩

ময়মনসিহের গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০) ও একই এলাকার আব্দুল কাদির ছেলে আকাশ (১৮)।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে আলফাজ ও আকাশ গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলফাজের মৃত্যু হয়। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তুষার বলেন, গুরুতর আহত আকাশকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

/ইউএস/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের