ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় ‘অপরাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, যতদিন রাজনীতি নিষিদ্ধ না হবে, ততদিন আমরা ক্লাসে ফিরবো না। রাজনীতি বন্ধ করতে আমাদের আন্দোলন চলমান থাকবে।

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘রাজনীতি থাকলে আমরা যারা সাইন্স ফ্যাকাল্টিতে আছি, তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালীন সময়ে আমাদের সকাল ১০টায় প্রোগ্রামে নিয়ে যেতো, বিকাল পর্যন্ত প্রোগ্রাম করতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেতো ছাত্রলীগ। আমরা আর রাজনীতি দেখতে চাই না এই ক্যাম্পাসে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বলেন, ‘রাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ দ্বারা আমাদের ভাই-বোনদের রক্তাক্ত হতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসু নির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দেবে।’

/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের