প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ২০ কোটি দিলো গণশিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকের কাছে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজ কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন।

এরআগে গত ২৭ আগস্ট এক কোটি ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় দুর্দশাগ্রস্ত মানুষকে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় দেওয়া একদিনের বেতনের সমপরিমাণ অর্থের অংশ হিসেবে ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়।

উল্লেখ্য, বন্যাদুর্গত জেলাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে এবং মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর এবং সংস্থার ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বাদ দিয়ে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
শঙ্কার বিষয় ‘বিনা মেঘে বজ্রপাত’ 
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের