উত্তরায় যৌথ অভিযানে কোটি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭

রাজধানীর উত্তরা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন— শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ জানান।

তিনি জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে— তথ্যের ভিত্তিতে রবিবার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে তাদের কাছ থেকে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ছয় হাজার ৫৮৬ মার্কিন ডলার, ৪৩ হাজার ৮১০ থাই বাথ, ১০ হাজার ১৬০ দিরহাম, ৫০০ কানাডিয়ান ডলার, ২৩৬ সৌদি রিয়াল, ৩৩ হাজার ৯০ রুপি মূল্যের বিভিন্ন নোট উদ্ধার করা হয়। এছাড়াও ৩টি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে পুলিশ লেখা ও ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি আরও জানান, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি। সেখান থেকে গ্রেফতার আসামিরা জানিয়েছেন, জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

উদ্ধার করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতাররা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করেছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী