ছাত্র আন্দোলনে হামলা, আ.লীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাফরুল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানান, গত ১৯ জুলাই বিকালে রাজধানীর মিরপুর ১০-এর শাহ আলী প্লাজা থেকে ভিকটিম মো. মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ভিকটিম মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের ওপর আক্রমণের সঙ্গে জড়িত আব্দুল জব্বারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি