সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭

যাত্রাবাড়ী থানা এলাকায় গুলি করে রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গত ২২ সেপ্টেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।  ওইদিন বিকালে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে, যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

এরপর ভিকটিম রফিকুল ইসলামকে হত্যার অভিযোগে মামলায় নূরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। পরে এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক