উবার-পাঠাওয়ের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১

রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওয়ের বিরুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, রাইড শেয়ারিং বিধিমালা ২০১৭ লঙ্ঘন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতিয়ে নিয়েছে অন্তত ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা। মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত দেড় লাখ পরিবহন অনলাইন অ্যাপের মাধ্যমে উবার ও পাঠাওতে সংযুক্ত রয়েছে। যারা মূলত যাত্রী ও পণ্য পরিবহন, খাবার ডেলিভারি করে থাকে।

রাইড শেয়ারিং বিধিমালায় কোনও নির্দেশনা না থাকলেও কোম্পানি দুটি প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ কমিশন অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স নিয়ে থাকে।

নোটিশে আরও বলা হয়েছে, একজন গাড়িচালক যদি তিন হাজার টাকা একদিনে আয় করেন, সেখান থেকে শেয়ারিং কোম্পানি অন্তত ১ হাজার টাকা বিভিন্ন খাত দেখিয়ে কেটে নিচ্ছে। এভাবে বিগত আট বছরে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তাই এই দুই রাইড শেয়ারিং কোম্পানির বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানানো হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

/বিআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মাদকসেবীদের জামিন নিয়ে বক্তব্য: আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
চা খেতে বেরিয়ে প্রাণ গেল কমিউনিস্ট পার্টির নেতার
সর্বশেষ খবর
শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম চলবে
শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম চলবে
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার