পতিত সরকার লুটেরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৭

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ব্যক্তি মালিকানাধীন খাতের সক্রিয় অংশগ্রহণ নেই। আবার সরকারের চলমান নীতি সংস্কার কার্যক্রমেও এই খাত প্রাধান্য পায়নি। যা উদ্বেগের বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিকে বাদ দিয়ে সংস্কার ভাবনা, কিংবা এ খাতে নিয়োজিত শ্রমশক্তির জন্য বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক উন্নয়ন-ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। এমন বাস্তবতায় উপদেষ্টা পরিষদে ব্যক্তি মালিকানাধীন ব্যবসা খাতের প্রতিনিধির অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি এ খাতের স্বচ্ছতা নিশ্চিতে ব্যবসায় শুদ্ধাচার কৌশল প্রণয়নে কমিশন গঠনেরও আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘পতিত কর্তৃত্ববাদী সরকার ও ব্যক্তিমালিকানাধীন খাতে লুটেরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তা একদিকে যেমন পুরো অর্থনীতির সম্ভাবনাকে গলা টিপে ধরেছিল, তেমনই ব্যাক্তি খাতের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছিল।’

বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক ও নারী অধিকার-বিষয়ক চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম স্তম্ভ ছিল  ব্যক্তি মালিকানাধীন খাতের একাংশের হাতে নীতিকাঠামো দখলসহ রাজনৈতিক ও আমলাতান্ত্রিক যোগসাজশে অনিয়ম, দুর্নীতি, অর্থপাচারসহ ব্যবসায়ী ক্ষমতার জবাবদিহিহীন অপব্যবহার। যার বিচার নিশ্চিত করা যেমন অপরিহার্য, তেমনই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নপূরণে একটি গুরুত্বপূর্ণ খাতের অংশগ্রহণ উপেক্ষা করে কার্যকর ফলাফল পাবার আশা সত্যিই অসম্ভব। এ পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় এ খাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।’

একইসঙ্গে ব্যক্তি মালিকানাধীন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পতিত কর্তৃত্ববাদী সরকার ও ব্যক্তি মালিকানাধীন খাতের একাংশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে লুটেরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তা একদিকে যেমন পুরো অর্থনীতির সম্ভাবনাকে গলা টিপে ধরেছিল, তেমনই ব্যাক্তি খাতের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় এবং একটি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা খাতে শুদ্ধাচার চর্চার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পথরেখা নির্ধারণ অপরিহার্য। প্রয়োজনে বিশেষ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে