রামপুরায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৮:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৮:৩০

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে এক নারী  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পূর্ণিমা আক্তার মুন্নি (১৬)। তিনি  একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএমপির রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্নি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট সোনুই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। বর্তমানে রামপুরার রিয়াজবাগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

এসআই মো. শাহাদাত হাসান জানান, মঙ্গলবার দুপুর দেড়টায় দিকে রিয়াজবাগের ওই বাসা থেকে মুন্নির মরদেহ উদ্ধার করা হয়। তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুন্নির পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মেয়েটি একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতো। কী কারণে সে ফাঁস দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে পারেনি তার পরিবার। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা জানতে আমরা তার পরিবারের সঙ্গে কথা বলা অব্যাহত রেখেছি।

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি