এলজিইডির সমন্বিত গাইডলাইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৯:২৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৯:৩০

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত সমন্বিত গাইডলাইন বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে এই আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব) গোপাল কৃষ্ণ দেবনাথ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে দেশে ৭ হাজার ৭২২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক হাজার ১০১টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক এবং ৯৬টি সেতু ও কালভার্ট মেরামত করেছে এলজিইডি।

জলবায়ু পরির্তনের ফলে আগামীতেও এই বন্যা, পাহাড়ি ঢল হয়তো অব্যাহত থাকবে। তাই প্রতিটি সড়ক ও স্থাপনা নকশা প্রস্তুত ও নির্মাণ করার আগে বিগত বছরগুলোর তথ্য যাচাই করা উচিত। ফলে আমরা টেকসই দীর্ঘমেয়াদী স্থাপনা তৈরি করতে পারবো।’ এ সময় তিনি নির্মাণ ব্যয় সাশ্রয় করার তাগিদ দেন।   

প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আব্দুল হাকিম ও আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে এলজিইডির ভোলা, বরগুনা, সাতক্ষীরা জেলা সদর ও বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং এলজিইডির সদর দফতরের বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রকৌশলী অংশ নেবেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
গৎবাঁধা নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা সমাধানের: প্রধান উপদেষ্টা 
দক্ষিণ এশিয়ায় গবাদি পশুর গ্রিনহাউস গ্যাস কমাতে সার্ক বিশেষজ্ঞদের বৈঠক
আমরা নির্বাচনের জোয়ারে আছি, শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের