শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট, পথচারীদের ক্ষোভ

আতিক হাসান শুভ
৩০ অক্টোবর ২০২৪, ১৫:৫৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৫:১৫

রাজধানীর সাতটি কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন গঠন করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব অবরোধ করেছেন এসব কলেজের শিক্ষার্থীরা।  বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা সাইন্সল্যাবে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন।

সাত কলেজের শিক্ষার্থী ছাড়াও আজ বেলা ১২টা থেকে বিক্ষোভ করছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের পদত্যাগ এবং আগের অধ্যক্ষ অধ্যাপক বেদর উদ্দিনকে পদে ফিরিয়ে আনার দাবিতে কলেজের মূল ফটকে বিক্ষোভ করেছেন। এর ফলে ধানমন্ডি সাত মসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান (ছবি: ফোকাস বাংলা)

সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত পরীক্ষায় অংশ নেবেন না এবং ক্লাসেও ফিরবেন না তারা।

অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরাও বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শহরজুড়ে আজ তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড সংলগ্ন সব রাস্তায় যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

দাবি পূরণ না হলে রাস্তা ছাড়বেন না সাত কলেজের শিক্ষার্থীরা (ছবি: ফোকাস বাংলা)

সাত কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ছাড়াও আজ সড়কে নেমেছেন ৩৫ প্রত্যাশীরা। তারা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। ফলে সেই এলাকাতেও যানজট।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির যান চলাচলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা। শরিফুল ইসলাম নামের একজন পথচারী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা কী দোষ করেছি। প্রতিদিন সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করে অথচ সরকার কোনও ব্যবস্থা নেয় না। এই সরকার তো শিক্ষার্থীদের সরকার তাহলে কেন শিক্ষার্থীরা বারবার সড়কে নামছে। আমাদের দোষ হচ্ছে আমরা এই দেশের নাগরিক। কিছু হলেই আমাদের ভোগান্তি পোহাতে হবে। আমাদের আগেও দুর্ভোগ ছিল, এখনও আছে।

আজ দ্বিতীয় দিনের মতো ‘ব্লকেড’ চলছে সায়েন্সল্যাব মোড়ে (ছবি: ফোকাস বাংলা)

সুলতান বেগম নামের একজন পথচারী বাংলা ট্রিবিউনকে বলেন, আমার মেয়ের পরীক্ষা আছে। তাড়াতাড়ি পরীক্ষার হলে যেতে হবে নয়তো পরীক্ষার হলে ঢুকতে পারবে না। তাই রিকশা থেকে নেমে হেঁটে যাচ্ছি।

এই পথচারী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কিছু থেকে কিছু হলেই সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে। আগে দাবি দাওয়া ছিল প্রেসক্লাব কেন্দ্রিক। সেখানে সবাই তাদের দাবি আদায়ের জন্য প্লে কার্ড বা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়াতেন। এখন সবাই সড়ক অবরোধ করে। এই সংস্কৃতি বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি থেকে যাবে।

শিক্ষার্থীদের আন্দোলনের ফলে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে (ছবি: ফোকাস বাংলা)

সায়েন্সল্যাব এলাকায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা চালক সাব্বির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল সকাল হোন্ডাটা নিয়ে বের হয়েই একটা যাত্রী পেয়েছি। কিন্তু সায়েন্সল্যাব এসেই আটকে গেছি। সড়ক অবরোধের কারণে যাত্রী অতিষ্ঠ হয়ে নেমে চলে গেছে। আমি তিন ঘণ্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি। শিক্ষার্থীদের অনেক রিকোয়েস্ট করার পরেও তারা আমার হোন্ডাটা যেতে দেয়নি। দিন শেষ হয়ে যাচ্ছে, অথচ এখনও এক টাকাও ইনকাম করতে পারিনি, দুঃখের কথা আর কাকে বলবো।

আরও পড়ুন-

দাবি মানলে বৈষম্যের শঙ্কা, শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ উপদেষ্টার

সড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে ৭ কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

সাত কলেজের সমস্যা নিরসনে ১৩ সদস্যের কমিটি

৭ বছরেও কাটেনি সংকট, এবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী