তিন দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

২৪ আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা: সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৮:১৫ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৯:১৬

জেল হত্যা দিবস উপলক্ষে তিন দফা দাবিতে পদযাত্রা ও‌ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ)। রবিবার (৩ নভেম্বর) বিকালে এ কর্মসূচি পালন করেন তিনি।

এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই সূত্রে গাঁথা। মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্বে হয়নি। অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমান জেলে থাকার পর জাতীয় চার নেতার অবদান ও নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় ৪ নেতার অবদান ও আত্মত্যাগ বই-পুস্তকে তুলে ধরতে হবে। একইসঙ্গে ২৪-এর আন্দোলনও তুলে ধরতে হবে।’

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে সোহেল তাজ বলেন, ‘যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সে দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে, একক কারও নেতৃত্বে হয়নি। অথচ দলটি মুক্তিযুদ্ধকে নিজের পক্ষে ইতিহাস বানিয়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয়নি আওয়ামী লীগের আমলে।’

তিনি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে এবং সংরক্ষণ করতে হবে।’

সোহেল তাজ বলেন, ‘জেল হত্যা দিবসের ৪৯ বছর পার হয়ে গেলো। অথচ এখন পর্যন্ত জাতির চার বীর, যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেলাম– আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদের কোনও স্বীকৃতি নেই। এটা মেনে নেওয়া যায় না!’

সোহেল তাজের তিন দাবি হলো—১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্মলাভ করে, তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সর্বশেষ খবর
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া