ফেসবুক পোস্টে সোহেল তাজ

ফোন করেছেন প্রধান উপদেষ্টা, দিয়েছেন পদক্ষেপ নেওয়ার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ২০:৫০আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২১:৩২

তিন দফা দাবি নিয়ে আন্দোলন করা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ) জানিয়েছেন, তাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন দিয়েছেন সোমবার (৪ নভেম্বর) সকালে। এ সময় নতুন প্রজন্ম যাতে মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিন ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজ সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন, যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে।

তিনি বলেন, আমার দাবি মহান স্বাধীনতা সংগ্রামে ও মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে সবার অবদানকে পূর্ণাঙ্গভাবে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

ফেসবুক পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতাসহ জিয়াউর রহমান, ওসমানী, মুক্তিযুদ্ধের ১১ জন সেক্টর কমান্ডারসহ সব বীর, হিরো, নায়ক মহানায়কদের অবদান তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা অত্যাবশ্যক। তারা দেশের সম্পদ, তাদের সংরক্ষণ করতে হবে। তাদের নিয়ে ভবিষ্যতে কোনও রাজনীতি যেন না হয়।

এছাড়া রবিবার (৩ নভেম্বর) দেখা করতে না পারায় প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, এটাই হলো একজন বড় মনের ও মানের মানুষের পরিচয়-ভদ্রতা। আমি ওনার এবং এই অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি। আপনাদের ওপর বাংলাদেশের মানুষ অনেক আশা করে এই গুরুদায়িত্ব দিয়েছে, একটি নতুন সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে, আপনাদের সফল হতে হবেই।

প্রসঙ্গত, জেল হত্যা দিবস উপলক্ষে রবিবার (৩ নভেম্বর) তিন দফা দাবিতে পদযাত্রা ও‌ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সোহেল তাজ।

তিন দাবি হলো—১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্মলাভ করে, তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা, ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
হামে শিশু মৃত্যুড. ইউনূস, নূরজাহানদের নামে করা মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
এবার এনসিপির মিছিলে ছাত্রদল-যুবদলের হামলা-বাঁশ দিয়ে পিটুনি, পুলিশসহ আহত ১০
সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে মামলা
সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে মামলা
বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়