ভূমি অফিসে দুর্নীতি রোধে সার্কুলার হবে: উপদেষ্টা হাসান আরিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ২২:০৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২২:২৪

মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে দুর্নীতি রোধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি সার্কুলার জারি করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (৪ নভেম্বর) ভূমি ভবনে 'জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, যে পর্যায়ে এখন ভূমি মন্ত্রণালয় আছে—খতিয়ান, খাজনা দেওয়া, মিউটেশন এসব বিষয়ে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার আদৌ হয়নি। বলবো না অল্প-বিস্তর হয়েছে, মোটেই হয়নি। ফলে মানুষ এখনও ভোগান্তির শিকার হচ্ছেন। ইউনিয়ন ভূমি অফিস ঘিরে যে দুর্নীতি চক্র, আমরা আজীবন শুনে এসেছি তহসিলদারের দৌরাত্ম্যে গ্রামের মানুষ ব্যতিব্যস্ত থাকে। ১০০ টাকার খাজনা দিতে এক হাজার টাকা ব্যয় করতে হয়।

এসব জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিবিড় তদারকি দরকার উল্লেখ করে তিনি বলেন, আমরা একটা সার্কুলার দিয়ে দেবো। এখানে সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। ভূমি অফিসের কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, দুর্নীতিতে জড়ান, তার বিরুদ্ধে সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

/এসআই/এমওএফ/
সম্পর্কিত
‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’
ছিন্নমূল মানুষরা পাচ্ছেন স্থায়ী মাথা গোঁজার ঠাঁই
নেত্রকোনায় তিন জলমহালের ইজারা বাতিল, ৫৪টি স্থগিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের