সড়ক থেকে অটোরিকশা জব্দ করে সড়কেই নিলামে বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০:২৭

সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে আবার তা সড়কেই নিলামে বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান চালিয়ে ৭৮টি অটোরিকশা জব্দ করে ডিএনসিসি। পরে তা একই স্থানে উন্মুক্ত নিলামে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করেন। দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে। 

অভিযানে মোট ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত ৭৮টি অটোরিকশা এবং  ৩১৫টি ব্যাটারি চালিত রিকশা উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, ‘বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’

উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনা ও পুলিশ সদস্যরা অটোরিকশাগুলো জব্দ ও সেগুলোর ব্যাটারি আলাদা করে। এই কাজে ডেসকো থেকে লোক আনা হয়। পরে নিলামে ওঠালে বেশিরভাগ অটোরিকশার মালিক ও গ্যারেজ মালিকরাই কিনে নেন।

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
অটোরিকশা চালকদের কাছে চাঁদা চাওয়ায় সড়ক অবরোধ
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি