২৪ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

ঢাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৯:১০আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:১০

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্তসাপেক্ষে উন্মুক্তের দাবিতে আগামী ২৪ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ৩৫  প্রত্যাশী ঐক্য পরিষদ।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি।  যার কারণে পুলিশের হমলার শিকারও হয়েছি।

এসময় আল আমীন ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।

এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। তারপরও আমরা দমে যাইনি। কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক।  নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১২টি ক্যাডারে বয়স উন্মুক্তের কথা বলেন সঞ্জয় কুমার দাস। তিনি বলেন, ১২টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।

/এপিএইচ/
সম্পর্কিত
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বশেষ খবর
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর