আনিসুল হকসহ সাবেক পাঁচ মন্ত্রী আরও ৫ মামলায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২৪, ১২:২৮আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:২৮

রাজধানীর পাঁচটি থানার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ পাঁচ জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। অন্যান্যরা হলেন, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। 

বুধবার (২০ নভেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এদের মধ্যে রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আর উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সাবেক মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেফতার দেখিয়েছে। প্রায় একই সময়ে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা ও অপহরণের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হক গ্রেফতার দেখানো হয়েছে। 

আর মিরপুর থানাধীন এলাকায় মাদরাসা শিক্ষার্থী ও কিশোর মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। আর গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে ডা. দীপু মনিকে, গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে,  গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে এবং গত ১৮ অক্টোবর দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের