রেলপথ আটকে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা, ট্রেন চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ১২:৩৪আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। ফলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

রেলপথ আটকে দিয়ে বিক্ষোভ করছেন অটো রিকশাচালকরা (ছবি: নাসিরুল ইসলাম)

তিনি বলেন, অটোরিকশা চালকরা রেলপথ অবরোধ করায় নিরাপত্তার স্বার্থে ট্রেন বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে আছে।

রেলপথ আটকে দিয়ে বিক্ষোভ করছেন অটো রিকশাচালকরা (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ট্রেন কখন নাগাদ আবার চালু হবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। তবে রেলপথ থেকে আন্দোলনকারীরা চলে গেলে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।

এর আগে, গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম