চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৩৯

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে শাহবাগে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দাঁড়াতে দেয়নি। এরপর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের দিকে এগুলোতে থাকেন। তারা জানিয়েছেন, রাজু ভাস্কর্যে গিয়ে তারা সমাবেশ করবেন।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ। ছবি: সাজ্জাদ হোসেন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ এর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানান, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, শর্তসাপেক্ষে উন্মুক্ত এবং আবদুল মুয়িদ চৌধুরীর কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

গত ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরে ১৯ নভেম্বর ‘৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভ তার কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘যদি কেউ ৩২ কে অযৌক্তিক মনে করে তাহলে তারা ভিন্ন নামে আন্দোলন করতে পারে। তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে, সেটির বিলুপ্তি ঘটাতে আজকে এই কার্যক্রম।’

/আরকে/
সম্পর্কিত
তরুণদের জন্য বড় সুখবর, বিমান বাহিনীতে ৩৪২ পদে চাকরি 
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরু থেকে যেভাবে নেবেন সেরা প্রস্তুতি
যুব উন্নয়ন অধিদফতরে ১৪৩ পদে নিয়োগ, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ
সর্বশেষ খবর
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর