মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করলো পেট্রোবাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৩

পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোতে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) পেট্রোবাংলার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে যাদের পরীক্ষা পড়েছিল, তাদের পরীক্ষা ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে প্রবেশপত্র পেতে কোনও সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনও পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে রবিবার (২৪ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আরও কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের সঙ্গে যুক্ত হন।

এরপর সোমবার (২৫ নভেম্বর) ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী মিলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। এ সময় মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী