বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের গুজব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৬

ভারতীয় একটি অনলাইন মাধ্যমে প্রচার করা হয় ‘বাংলাদেশে বন্ধ সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল।’ বুধবার (২৮ নভেম্বর) রাত থেকে এমন একটি খবর তারা ফটোকার্ড আকারে প্রকাশ করেছে। আর সেটি নিয়ে ভারতীয় চ্যানেল বন্ধের প্রচারণা চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এখনও পর্যন্ত বিষয়টি গুজব বলে জানানো হয়েছে। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে , এটি একটি অপপ্রচার।

বুধবার রাত সাড়ে ১১টার কিছু পরে ‘রিপাবলিক বাংলা’ নামে ভারতীয় একটি পোর্টালের ফেসবুক পেজে একটি খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয় – ‘বাংলাদেশে বন্ধ করা হলো সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মুহাম্মদ ইউনূসের?’ 

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র গুজব ছড়ানোর পোস্ট তবে তাদের এমন দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি। কারণ দেশের টেলিভিশনে ক্যাবল সংযোগে সব কয়টি ভারতীয় চ্যানেল দেখতে পাওয়া যাচ্ছে।

সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত প্রচার দেখে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে। সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি অপপ্রপচার। সরকারের পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা নেই। সব চ্যানেলই চলছে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
ধস-হড়পা বান আতঙ্ক: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক