রামপুরায় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি, একজন গুলিবিদ্ধসহ আহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ২১:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১:৫৬

রাজধানীর রামপুরা এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজির ভাগভাটোয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আল আমিন (৩৬) নামে একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ আল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যদের কাররাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, মাদক কারবারি ও চাঁদাবাজির ভাগভাটোয়ারা নিয়ে মোল্লা শাকিব ও আল আমিনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

আল আমিনের খালাতো ভাই মাসুদ রানার দাবি, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাসা রামপুরা টিভি ভবনের পেছনে।

আজকের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যায় আল আমিনসহ কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন এলোপাতাড়ি গুলি করে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

অবশ্য আল আমিন ‘স্বেচ্ছাসেবক দলের কোনও নেতা নন’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ‘আল আমিন আগে যুবলীগের কর্মী ছিল। তার নামে দুটি মার্ডার মামলা রয়েছে।’

জানা যায়, গত চার-পাঁচ দিন আগেও একবার রামপুরা কুঞ্জবন এলাকায় আল আমিন ও মোল্লা সাকিবের সঙ্গে মাদক কারবারি ও চাঁদাবাজির ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেসময় কয়েকজন আহত হওয়ারও ঘটনা রয়েছে। ওই ঘটনায় একটি রামপুরা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল। একই ঘটনার জেরে আজও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ