নভেম্বরে নির্যাতনের শিকার ১৬৫ নারী: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

দেশে নভেম্বর মাসে ১৬৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১৬টি জাতীয় দৈনিক পত্রিকা থেকে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। রবিবার (১ ডিসেম্বর) মহিলা পরিষদের পাঠানো প্রতিবেদনে এসব কথা বলা হয়।  

মহিলা পরিষদের তথ্য বলছে, ১৬৫ জন নির্যাতনের শিকার নারীর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭ জন কন্যাশিশু-সহ ১২ জন। তাদের মধ্যে ২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ২ জন কন্যাসহ ৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ১০ জন। একজন নারী ও কন্যা পাচারের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন।

পাশাপাশি অগ্নিদগ্ধের কারণে একজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ২ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪টি, এরমধ্যে কন্যা ছিল ১ জন। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৬৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ১ জন কন্যাসহ ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তাদের মধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৩ জন কন্যা অপহরণের শিকার হয়েছে। এছাড়া অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে ২টি।  বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৮ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

 

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
নারীকে ধর্ষণ: নিজ কার্যালয় থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা
থাকার জায়গা হারিয়ে সেতুতে আশ্রয় নেওয়া নারীকে সন্তানদের সামনে ধর্ষণ
শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে ধরে পিটিয়ে পুলিশে দিলো জনতা
সর্বশেষ খবর
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ
যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দামে ধস, হতে পারে আরও দরপতন
স্বর্ণের দামে ধস, হতে পারে আরও দরপতন
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন